• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৩১
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বগুড়ার শেরপুরে ছিনতাই হওয়া ৭০ ব্যারেল সয়াবিন তেলসহ ট্রাক উদ্ধার।

Reporter Name / ৩১৯ Time View
মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

শেরপুর( বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ছিনতাই হওয়া ৭০ ব্যারেল সয়াবিন তেলসহ একটি ট্রাক উদ্ধার হয়েছে। তবে এখনও এ ছিনতাই চক্রের কোনো সদস্যকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোর পৌনে ৫টার দিকে ঢাকা–বগুড়া মহাসড়কের ঘোগা সেতু এলাকায় এ উদ্ধার অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, সিটি গ্রুপের প্রায় ২৪ লাখ টাকা মূল্যের সয়াবিন তেল নিয়ে ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয় একটি ট্রাক। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যার পর তেল বোঝাই করে ট্রাকটি দিনাজপুরের পথে উত্তরমুখী হয়।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ৪টার দিকে বগুড়ার মহাস্থানগড় ফুটওভার ব্রিজ এলাকায় পৌঁছালে রংপুরগামী লেনে নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে একদল ছিনতাইকারী ট্রাকটির গতিরোধ করে। এরপর পাশের একটি হাইচ মাইক্রোবাসে থাকা ৭/৮ জন ছিনতাইকারী ট্রাকচালক ও সহকারীকে মারধর করে ট্রাকটি নিয়ন্ত্রণে নেয়। পরে চালক-হেলপারকে একই মাইক্রোবাসে তুলে নিয়ে রংপুরের দিকে চলে যায় তারা।
এদিকে হাইওয়ে পুলিশ জানায়, তথ্য পেয়ে দ্রুত তারা চেকপোস্টগুলোতে সতর্কতা জোরদার করে। হাইওয়ে পুলিশের তৎপরতার খবর পেয়ে ছিনতাইকারীরা সয়াবিন তেল ভর্তি ট্রাকটি শেরপুরের ঘোগা সেতু এলাকায় ফেলে পালিয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শেরপুর হাইওয়ে থানার পরিদর্শক রইছ উদ্দিন বলেন, উদ্ধার করা ট্রাক ও তেল বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতি চলছে। তবে এখনো কোনো ছিনতাইকারীকে গ্রেপ্তার করা যায়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com