• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৬
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বগুড়ার নন্দীগ্রামে ভুয়া সেনাসদস্য পরিচয়ে একাধিক বিয়ে, অতঃপর পুলিশের হাতে আটক

Reporter Name / ২৫৭ Time View
শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ভুয়া সেনাসদস্য পরিচয়ে একাধিক বিয়ের ঘটনায় এক ভুয়া সেনাসদস্য আটকের ঘটনা ঘটেছে।
গত ২৬ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রী সাগর প্রামানিক (২৫), পিতা-মৃত যোগীন্দ্রনাথ, সাং- ছাতড়াহাট, থানা-নিয়ামতপুর, জেলা- নওগাঁ, সেনাবাহিনীর সৈনিক পরিচয় দিয়ে বিগত ৫-৬ মাস পূর্বে কুমারী সনজিতা রানী (২৩), পেশা- ছাত্রী, পিতা- সুখেন চন্দ্র প্রামানিক, সাং- কলেজপাড়া, থানা- নন্দীগ্রাম, জেলা- বগুড়াকে হিন্দু সম্প্রদায়ের রীতি অনুযায়ী আনুষ্ঠানিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরপর সানজিদা রানী অন্তঃসত্বা হলে তার পরিবার সাগরের সকল সত্যতা জানতে পেরে সাগরকে পুলিশে সোপর্দ করে।
শ্রী সাগর প্রামানিক আসলে কোন চাকুরীই করে না সে মিথ্যা সৈনিক পরিচয় ও নাম ঠিকানা দিয়ে একাধিক বিয়ে করে প্রতারণা করেছে। উক্ত ঘটনায় ভুয়া সেনাসদস্য শ্রী সাগর প্রামাণিক আনুমানিক অর্ধ-কোটিরও বেশি অর্থ হাতিয়ে নিয়েছে।
ভুয়া সেনা সদস্য শ্রী সাগর প্রামানিক বলেন, আমি এর আগেও দুটি বিয়ে করেছি, এছাড়াও রাজশাহীতে আরেক বউ আছে। ওই পক্ষে নয় বছরের এক ছেলে ও তিন মাসের একটি মেয়ে আছে। সে এসব ঘটনার সত্যা স্বীকার করেন। তিনি আরো বলেন, আমি প্রথমে আমার এলাকার ছাতরা গ্রামে বিয়ে করি। সে রাজশাহীতে থাকে। পরে নওগাঁ সদরের পাপিয়া মহন্তকে বিয়ে করি। তার কিছুদিন পরে নন্দীগ্রামে বিয়ে করেছি। সেনা সদস্যের আইডি কার্ড ও পোশাক ঢাকা থেকে বানিয়ে নিয়েছি। এসব টাকা নিয়ে আমি আমার গ্রামে বাড়ি বানিয়েছি ও কিছু টাকা খরচ করেছি। আমার সব ভুল হয়েছে।
এবিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সে এখন পুলিশ হেফাজতে রয়েছে। ভুক্তভোগীরা মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com