• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১০
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পোরশায় মৌমাছির কামড়ে শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

আমির উদ্দিন বাবু পোরশা নওগাঁ প্রতিনিধি / ৩৮ Time View
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় পুকুরপাড়ে কাজ করার সময় হঠাৎ ঝাকবেঁধে আসা মৌমাছির কামড়ে ছলেমান (৬৫) নামে এক শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

মঙ্গলবার বিকেলে উপজেলার নিতপুর ইউনিয়নের মহনঞ্জিলার বিলে এ ঘটনা ঘটে।​ অসুস্থ ছলেমান নিতপুর ইউনিয়নের গানইর গ্রামের মৃত আশোদ্দীন মোন্নার ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ছলেমান দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের আবুল কালামের ‘মহনঞ্জিলার বিল’ নামক পুকুরে জোগানদার হিসেবে কাজ করে আসছিলেন।

মঙ্গলবার বিকেলে তিনি পুকুরপাড়ে বসে কাজ করছিলেন। এ সময় হঠাৎ পাশ্ববর্তী একটি গাছ থেকে মৌমাছির চাক ভেঙে একঝাঁক মৌমাছি এসে তার শরীরে আক্রমণ করে এবং এলোপাতাড়ি কামড়াতে থাকে। এতে তিনি ঘটনাস্থলেই মারাত্মক অসুস্থ হয়ে পড়েন।

​পরে পুকুর মালিকের ছেলে মিলন তাকে দ্রুত উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com