• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২২
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পোরশায় পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

আমির উদ্দীন বাবু উপজেলা প্রতিনিধি পোরশা নওগাঁ / ৯৩ Time View
শনিবার, ২২ আগস্ট, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রায়হান কবির (২৮) নামে এক কওমি মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দয়াহার শেখপাড়া মাদ্রাসা পুকুরে এ ঘটনা ঘটে।

​মৃত রায়হান কবির চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার দামদিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি দয়াহার শেখপাড়া কওমি মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানাগেছে, ঐদিন দুপুরে মাদ্রাসা সংলগ্ন একটি পুকুরে গোসল করতে নামেন শিক্ষক রায়হান কবির।

এক পর্যায়ে তিনি সাঁতার কেটে পুকুরের মাঝামাঝি পৌঁছালে হঠাৎ পানির নিচে তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও  শিক্ষার্থীরা দ্রুত সাঁতরে গিয়ে তাকে পানির নিচ থেকে উদ্ধার করে পুকুরের পাড়ে নিয়ে আসে। এসময় তারা তাকে দ্রুত পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হান কবিরকে মৃত ঘোষণা করেন। বিষয়টি পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com