• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৪
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পোরশায় নছিমনের ধাক্কায় আদিবাসী নেতা রামলাল নিহত

Reporter Name / ১৪৬ Time View
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় ইঞ্জিন চালিত নছিমন ভটভটির ধাক্কায় আদিবাসীনেতা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রামলাল কুজুর (৪০) নিহত হয়েছেন। তিনি উপজেলার জাতীয় আদিবাসী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং তেঁতুলিয়া ইউনিয়নের কাঠপুকুর গ্রামের মৃত রুপচাঁনের ছেলে। স্থানীয় সূত্রে জানাগেছে, রামলাল বুধবার বিকালে মোটরসাইকেল যোগে নওগাঁ কোর্ট থেকে ফেরার পথে উপজেলার ছাওড় ইউনিয়নের বরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের পাশের সড়কের উপর পৌঁছলে পিছন দিক থেকে আশা একটি স্টিয়ারিং (নসিমন) ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তার উপর পড়ে যায়। এসময় নছিমন ভটভটিটি তার মাথার উপরদিয়ে চলে যায়। ফলে সে ঘটনা স্থলেই মারা যায়। খবর পেয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রামলালের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে তার ভাই জগেস সরদার গতকালই চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডাঙ্গা গ্রামের দুখু মিয়ার ছেলে শিরুল (৩৫) এর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন। এর পরিপ্রেক্ষিতে আসামী শিরুলকে আটক করা হয়েছে এবং নছিমন ভটভটিটি জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com