• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১১
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পরকীয়া সন্দেহে স্বামীর ‘নির্যাতনে’ স্ত্রীর মৃত্যু, দুই শিশুর মা হারানোর করুন আর্তিনাদ

মাইনুল ইসলাম বরিশাল / ২১৮ Time View
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ পারিবারিক কলহের জেরে স্বামীর নির্যাতনে মুক্তা আক্তার (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সোহেল সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে মাকে হারিয়ে নিহত মুক্তার দুই শিশু সন্তানের করুন আর্তিতে আকাশ ভারী হয়ে উঠেছে।

মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে ঢাকা খিলক্ষেত ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত মুক্তা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের সরশি গ্রামের বাসিন্দা মৃত নিজাম হাওলাদার মেঝ মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর কাজলাকাঠী গ্রামের আলতাফ সিকদারের পুত্র সোহেল সিকদারের সাথে বিগত ৬-৭ বছর আগে পারিবারিক সম্মতিতে মুক্তার বিবাহ হয়। তাদের ঘরে বর্তমানে সাফওয়ান (৫) ও তাসফিয়া (৪) বছরের দুটো সন্তান রয়েছে। পেশার তাগিদে সোহেল সিকদার তার স্ত্রী সন্তানদের নিয়ে ঢাকায় বসবাস করত। সাম্প্রতিক সময়ে তাদের দাম্পত্য মধ্যে কলহ সৃষ্টি হয়। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে পারিবারিক কলহের জের ধরে সোহেল শিকদার তার স্ত্রীর মুক্তাকে শারীরিক নির্যাতন করে নিজের মোবাইলে সেই ভিডিও ধারণ করে। ওই ভিডিও তিনি তার শ্যালক তারেক হাওলাদারের নিকট পাঠিয়ে দেখে নেয়ার হুমকি দেয়। তারেক তার বোনকে না মারতে অনুরোধ করেন। বুধবার সকালে ১১টার টার দিকে সোহেল আত্মরক্ষার্থে খিলক্ষেত থানায় গিয়ে তার স্ত্রী আত্মহত্যা করেছে বলে পুলিকে জানায়। সন্দেহ হলে পুলিশের জেরার মুখে তিনি তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করলে তাকে আটক করা হয়।

তারেক হাওলাদার দাবি করেন, তার বোন মুক্তাকে পরিকল্পিতভাবে ভগ্নিপতি সোহেল হত্যা করেছে। তিনি আরও জানান, পোস্টমর্টেম শেষে শুক্রবার জুমার নামাজ বাদ জানাযার নামাজ শেষে তার বোনের লাশ তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার বোনকে নির্যাতনের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। তিনি তার বোনের হত্যার বিচার চান।

খিলক্ষেত থানা অফিসার ইনচার্জ মুহাম্মাদ সোহরাব আল হোসাইন জানান, পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তে শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই তানভীর হাওলাদার বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com