• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৫
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির নতুন কমিটি গঠন

Reporter Name / ১৫৯ Time View
বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

মোঃ রাব্বি রহমান,নীলফামারীঃ

নীলফামারীতে পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটি”-র ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ, ৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ৩৩ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদ গঠন করা হয়েছে। সোমবার (৩১ মার্চ ২০২৬) নীলফামারী শহরের শাহীপাড়ায় সুবাহ কার্যালয়ের হলরুমে নবগঠিত এই কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

নতুন কার্যনির্বাহী পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আব্দুল মোমিন। এছাড়া সহ-সভাপতি হিসেবে ইমরান খান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাজিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বৈশাখী, অর্থ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিতা বেগম, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জনাব আলী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ মাজিদুল ইসলাম (মাহি), ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন (সোহান) এবং মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ মদিনা আক্তার দায়িত্ব পেয়েছেন। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও শক্তিশালী করতে ৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদে রয়েছেন সাবেক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সোহেল পারভেজ ও প্রকৌশলী এস. এম. শফিকুল আলম (ডাবলু), নীলফামারী জেলা জজ কোর্টের অ্যাডভোকেট তৌহিদুর রহমান, সমাজসেবক মোছাঃ নাসরিন আক্তার ও মোঃ সাদেক আনোয়ার।

সংগঠনের সভাপতি মোঃ আব্দুল মোমিন বলেন, পরিবেশ সংরক্ষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ, শব্দ দূষণ নিয়ন্ত্রণ, জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য সমাজ গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি নীলফামারী জেলা পর্যায়ে পরিবেশ সংরক্ষণ, শব্দ দূষণ নিয়ন্ত্রণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে অবদান রেখে যাচ্ছে।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম বলেন, পরিবেশবান্ধব ও সচেতনতামূলক প্রচারণা, সভা-সেমিনার এবং সামাজিক অংশগ্রহণমূলক উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে আমরা কাজ করে যাব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com