• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৫
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিয়ামতপুরে চার খুন: রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩, আদালতে স্বীকারোক্তি

Reporter Name / ১৫২ Time View
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে আলোচিত চার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। গত ২১ এপ্রিল একই পরিবারের চার সদস্য—পিতা, মাতা ও দুই শিশু সন্তানকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সবুজ (ভাগ্নে), শাহীন (ভাগ্নে) ও শহিদুল (ভগ্নিপতি ও শাহিনের পিতা)। তাদের দেখানো মতে জঙ্গল ও পানির ডোবা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো হাসুয়া ও বড় ছোড়া উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় শাহীন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অন্যদিকে, শাহীন মন্ডল ও তার পিতা শহিদুল মন্ডলকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রিমান্ডে তারাও হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে আদালতে দেওয়া জবানবন্দিতে শাহীন মন্ডল হত্যার পরিকল্পনা ও ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়। তার ভাষ্য অনুযায়ী, প্রথমে তারা তার মামা হাবিবুর রহমানকে হত্যা করে। এ সময় শাহীন ধারালো হাসুয়া দিয়ে গলা কাটার চেষ্টা করে এবং তার বাবা শহিদুল, কাজিন সবুজসহ অন্যরা ভুক্তভোগীকে চেপে ধরে রাখে। পরে স্বপন নামে এক ব্যক্তি বড় ছোড়া দিয়ে গলা কেটে দেয়।

এরপর তারা হাবিবুরের স্ত্রীকে হত্যা করে। পরে ঘরে ঢুকে দলিল ও গরু বিক্রির টাকা খোঁজার সময় শিশু সন্তান জাকির ও সাদিয়া জেগে উঠলে, তাদেরও জবাই করে হত্যা করা হয় বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনে জমিজমা ও অর্থসংক্রান্ত বিরোধের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com