• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৮
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

শফিক টুটুল, পিরোজপুর / ১২০ Time View
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শফিক টুটুল, পিরোজপুরঃ পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৭ নম্বর শেখমাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সাবেক ছাত্রনেতা মো. রেজাউল করিম লিটন। দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন তিনি।

ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রেজাউল করিম লিটন এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে আসছেন। দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সম্পৃক্ততার কারণে শেখমাটিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে বলে তাঁর সমর্থকদের দাবি।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেখমাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহের কথা জানিয়েছেন তিনি। এ লক্ষ্যে ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও যোগাযোগ বাড়িয়েছেন রেজাউল করিম লিটন। তাঁর প্রার্থিতাকে ঘিরে স্থানীয় পর্যায়ে সমর্থকদের মধ্যেও উৎসাহ দেখা দিয়েছে বলে জানা গেছে।
রেজাউল করিম লিটন বলেন, ছোটবেলা থেকেই মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। রাজনীতির পাশাপাশি এলাকার মানুষের কল্যাণে কাজ করার সুযোগকে সবসময় গুরুত্ব দিয়েছি। নির্বাচিত হতে পারলে শেখমাটিয়া ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চাই।
তিনি আরও বলেন, ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও নাগরিক সেবার মানোন্নয়নের পাশাপাশি তরুণদের জন্য বিভিন্ন সুযোগ সৃষ্টি করতে কাজ করার ইচ্ছা রয়েছে। দল-মত নির্বিশেষে ইউনিয়নের সব মানুষের পাশে থেকে একটি সুন্দর ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে চান তিনি।
চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতি হিসেবে তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি আগামী নির্বাচনে জনগণের মতামত ও সমর্থনকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন রেজাউল করিম লিটন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com