• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৭
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই প্রাণহানি: শোকের ছায়া

Reporter Name / ১৩৫ Time View
সোমবার, ১ জুন, ২০২৬

মোঃ মেরুনুজ্জামান চৌধুরী বাপ্পী, উপজেলা প্রতিনিধি, নাগেশ্বরীঃকুড়িগ্রামের নাগেশ্বরীতে পৃথক দুটি অসাবধানতার ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্র ও এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার দুটি ভিন্ন এলাকায় এই দুর্ঘটনাগুলো ঘটে।

​নিহতরা হলেন—নাগেশ্বরী পৌর শহরের ফকিরটারী বাগডাঙ্গা গ্রামের বাসিন্দা ও নাগেশ্বরী সরকারি কলেজের প্রভাষক শাহিনুর আলমের ১২ বছর বয়সী ছেলে মাহবুবুল হাসান মুহিত এবং বামনডাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা এলাকার মজিবর রহমানের ছেলে সাবু মিয়া (২০)।
​পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে আইপিএসের ব্যাটারি সংযোগ দিতে গিয়ে অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় কিশোর মাহবুবুল হাসান মুহিত। ছটফট করতে থাকা অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
​এদিকে, এই শোকের রেশ কাটতে না কাটতেই বেলা ১২টার দিকে বামনডাঙ্গা ইউনিয়নে ঘটে আরেকটি দুর্ঘটনা। সেখানে একটি বিয়ের অনুষ্ঠানের সাউন্ড সিস্টেমে বৈদ্যুতিক লাইন সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তরুণ সাবু মিয়া। তাৎক্ষণিকভাবে তাকেও একই হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত বলে জানান।
​নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা জানান, হাসপাতালে পৌঁছানোর পূর্বেই পৃথক দুটি ঘটনায় ওই দুইজনের মৃত্যু হয়েছিল।
​নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দুটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি তাজা প্রাণ ঝরে পড়ায় পুরো এলাকায় এখন শোকের মাতম চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com