• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৮
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নাগেশ্বরীতে বজ্রপাতের ঝুঁকি কমাতে ২ হাজার তালগাছ রোপনের উদ্যোগ

মুতাসিম তানিম, জেলা প্রতিনিধি কুড়িগ্রাম / ১৬২ Time View
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

মুতাসিম তানিম, জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমানো, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে তালগাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করেছে উপজেলা প্রশাসন ও পৌরসভা। এ কর্মসূচির আওতায় পৌরসভার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে দুই হাজার তালগাছের চারা রোপণ করা হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে পৌরসভার কুটি পয়ড়াডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের পাশে প্রতীকীভাবে দুটি তালগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক এইচ এম খোদাদাদ হোসেন।

উদ্বোধনকালে ইউএনও বলেন, পৌরসভার সব ওয়ার্ডে পর্যায়ক্রমে দুই হাজার তালগাছের চারা রোপণ করা হবে। বজ্রপাতের ঝুঁকি হ্রাস, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যায় স্থানীয়দের সহযোগিতাও কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রকৌশলী হরিপদ রায়, উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নান মিঞা, পৌর বিএনপির সদস্যসচিব আজিজুল হক, সাবেক ভাইস চেয়ারম্যান বেলাল হোসেন এবং কুটি পয়ড়াডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, চলতি বছরে নাগেশ্বরী উপজেলায় বজ্রপাতে ১০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ প্রেক্ষাপটে বজ্রপাত মোকাবিলায় তালগাছ রোপণের উদ্যোগকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com