• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৯
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নন্দীগ্রাম ইউএনও অফিস পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করলেন জেলা প্রশাসক

Reporter Name / ৩০০ Time View
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

(বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় তিনি নন্দীগ্রাম থানা, বেলা ১১টায় বুড়ইল ইউনিয়ন ভূমি অফিস, দুপুর সোয়া ১২টায় কহুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এরপর একটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন তিনি। তারপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

এরপর অসহায় ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং উপজেলার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেন তিনি। এছাড়াও উপজেলা ভূমি অফিস ও উপজেলা ভূমি অফিসের রেকর্ড রুমের সংস্কার কাজ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শনসহ অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি।

সেসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানুসহ সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com