• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৪
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিশা বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান

Reporter Name / ২১৭ Time View
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে মোবাইল কোট অভিযান পরিচালনা করে তিশা বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ২০ জানুয়ারি (মঙ্গলবার) দুপরে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত তিশা বেকারিতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় বেকারিটি বিএসটিআই অনুমোদন ছাড়াই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক, বিস্কিট ও রুটি উৎপাদন ও বাজারজাত করছে। এছাড়াও পণ্যের প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং খুচরা মূল্য উল্লেখ না থাকার প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তিশা বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জামিল উদ্দিন।
এসময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় খাদ্য উৎপাদন ও বিপণনে আইন মেনে চলার জন্য ব্যবসায়ীদের সতর্ক করেন এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com