• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৮
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

Reporter Name / ৩২৪ Time View
রবিবার, ১৫ মার্চ, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ১৫ই মার্চ কোয়ালিটি ফিডস লিমিটেডর পক্ষ হতে ১৬জন শিক্ষার্থীদের মাঝে এককালীন বার্ষিক শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। কোয়ালিটি ফিডসে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের মধ্যে যারা শিক্ষার বিভিন্ন স্তরে মেধার স্বাক্ষর রেখেছে তাদেরকে শিক্ষা বৃত্তির আওতায় আনা হয়। মেধার স্তরভেদে ৫হাজার টাকা হতে সর্বোচ্চ ৯৭হাজার টাকা পর্যন্ত এককালীন দেওয়া হয়। বিকাল ৪টায় নন্দীগ্রামের কাথম কোয়ালিটি ফিডস লিমিটেডের (নন্দীগ্রাম প্ল্যান্ট) হলরুমে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। শিক্ষা বৃত্তি প্রদানকালে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম থানার ওসি মোঃ তারিকুল ইসলাম, কোয়ালিটি ফিডস লিমিটেড এর সিনিয়র জিএম আতাউল হক মোহন, সিনিয়র এজিএম জাহিদ চৌধুরী, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ জাকারিয়া লিটন, যুগ্ম-সম্পাদক প্রভাষক মোঃ আব্দুর রউফ উজ্জল, কোয়ালিটি ফিডস লিমিটেড এর প্রশাসনিক অফিসার মঈন শেখ, নন্দীগ্রাম থানার এএসআই মোঃ হাবিবুর রহমান প্রমূখ।

উল্লেখ্য, কোয়ালিটি গ্রুপের পক্ষ হতে এবছর সারা বাংলাদেশে প্রায় ১৭লক্ষ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com