• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৭
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের উদ্বোধন

সজিব হোসেন নওগাঁ জেলা / ৪১ Time View
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ- নাটোর আঞ্চলিক মহা-সড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১০টায় রানীনগর উপজেলার পঞ্চগ্রাম এলাকায় এবং অপরটি আত্রাই উপজেলার রামপুর মৌজায় দু’টি পুলিশ চেকপোষ্ট উদ্বোধন করেন নওগাঁ-৬ আত্রাই-রানীনগর আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম। এ সময় নওগাঁ জেলার পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, আত্রাই উপজেলার নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান, রানীনগর উপজেলা নির্বাহী রাকিবুল হাসান, আত্রাই থানার অফিসার্স ইনচার্জ মাহবুব আলম, রানীনগর থানার অফিসার্স ইনচার্জ জাকারিয়া মন্ডল সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, আত্রাই ও রানীনগর উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম বলেন, বর্তমান সরকার সবক্ষেত্রে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধ পরিকর। মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত করা আমার নির্বাচনী অঙ্গিকার ছিল। তারই অংশ হিসেবে পুলিশকে অধিক সক্রিয় করতেই এই দু’টি পুলিশ চেকপোষ্ট নির্মান করা হলো।
নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলামের ব্যক্তিগত আর্থিক সহায়তায় আসনভুক্ত দুটি উপজেলায় এই দু’টি পুলিশ চেক পোষ্ট নির্মান করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com