• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৪
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নওগাঁ তিলকপুরে মাসুম হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Reporter Name / ১২৬ Time View
সোমবার, ১ জুন, ২০২৬

বিশেষ প্রতিনিধিঃ ​নওগাঁ তিলকপুর মাসুম বিল্লাহ হত্যার সুষ্ঠু বিচার এবং খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকালে নওগাঁ তিলকপুর মুক্তমঞ্চে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​”আজ মাসুম, কাল অন্য কেউ, বিচারহীনতার অবসান হোক, ন্যায় বিচার নিশ্চিত হোক এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ ট্রাস্ট-এর উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ মে, ২০২৬ ইং রাত আনুমানিক ০৯:৩০ ঘটিকায় জয়পুরহাটের আক্কেলপুর থানাধীন তিলকপুর বাজারস্থ দ্বিরাষট্টি রেলগেটের পশ্চিমে পাকা রাস্তার ওপর এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। উক্ত ​মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন: শিবলু, গোলাম মোস্তফা, হানিফ, উজ্জ্বল মিয়া, ইয়াছিন আলী নান্নু, শাহাদৎ মন্ডল, আলম, আলি হোসেন ​এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরো ২০ থেকে ২২ জনকে আসামি করা হয়েছে।
​সমাবেশে উপস্থিত বক্তারা ও স্থানীয় সাধারণ মানুষ মাসুম বিল্লাহর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, “হত্যাকাণ্ডের এত দিন পার হয়ে গেলেও মূল আসামিদের কেন ধরা হচ্ছে না জানতে চাই পুলিশ প্রশাসন কেন আসামিদের গ্রেফতার করতে পারছে না? তারা কি আসলেই আসামিদের খুঁজে পাচ্ছে না, নাকি নেপথ্যে থাকা কোনো প্রভাবশালী মহলের ইন্ধন ও চাপের কারণে তাদের গ্রেফতার করা হচ্ছে না?
​বক্তারা অবিলম্বে এই রহস্যজনক নিষ্ক্রিয়তা দূর করে অতি দ্রুত খুনিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com