• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৮
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নওগাঁ ইউনাইটেড প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

Reporter Name / ৫৬০ Time View
শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ ইউনাইটেড প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের সময়-এর নওগাঁ প্রতিনিধি সাব্বির আহম্মেদ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এশিয়ান টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে নওগাঁ ইউনাইটেড প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেন।

নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন। এছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাদেকুল ইসলাম এবং জেলা জজকোর্টের আইনজীবী শুভ্র সাহা।

নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সহ-সভাপতি পদে দৈনিক বাংলাদেশ সমাচার-এর প্রতিনিধি আসাদুজ্জামান,যুগ্ম-সম্পাদক এটিএন নিউজ-এর প্রতিনিধি আব্দুর রাকিব,সাংগঠনিক সম্পাদক দৈনিক গণমুক্তির প্রতিনিধি মেরাজ হোসেন।

দপ্তর সম্পাদক পদে দৈনিক স্বদেশ প্রতিদিন-এর প্রতিনিধি আহসান হাবীব অর্থ সম্পাদক জাতীয় অর্থনীতি প্রতিনিধি সিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক দৈনিক গণকণ্ঠ প্রতিনিধি মির্জা তুষার আহম্মেদ,কার্যকরী সদস্য দৈনিক যায়যায়কাল-এর প্রতিনিধি রানা সরদার নির্বাচিত হয়েছে।

পরে রাতে নওগাঁ শহরের মাইডাস চাইনিজ রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে প্রেস ক্লাবের পক্ষ থেকে নৈশভোজের আয়োজন করা হয়।

সাংবাদিকদের ঐক্য, পেশাদারিত্ব এবং সংগঠনের আরও গতিশীল ভবিষ্যতের প্রত্যাশা ব্যক্ত করেছেন ক্লাবের সদস্যরা।

রাশেদুজ্জামান, জেলা প্রতিনিধি
নওগাঁ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com