• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৩
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নওগাঁয় ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদের জামাত অনুষ্ঠিত

Reporter Name / ১৭৬ Time View
শনিবার, ২১ মার্চ, ২০২৬

মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি:  মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব ঈদ। এক মাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নওগাঁয় পবিত্র ঈদ-উল ফিতর পালিত হয়। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় নওগাঁ শহরের নওজোয়ান মাঠে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন- নওগাঁ কেন্দ্রীয় জামে মজসিদের পেশ ইমাম মুফতি রেদওয়ান আহমেদ।

দলে দলে ঈদের নামাজ আদায় করতে ছুটে আসেন নানা বয়সি ধর্মপ্রাণ মুসল্লিরা। তবে নির্ধারিত সময়ে জামায়াত শুরুর আগেই ঈদগাহের মাঠ মুসল্লিদের আগমনে পরিপূর্ণ হয়ে যায়। জায়গা সংকুলান না হওয়ায় মাঠের বাহিরে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে জায়নামাজ বিছিয়ে অংশ নেয় মুসল্লিরা।

নামাজ আদায় করেন- নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সিনিয়র জেলা ও দায়রা জজ রুনুউজ্জামান এবং জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নানা শ্রেনীর পেশার মানুষ। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি এবং দেশের সমৃদ্ধি কামনা করে  বিশেষ মুনাজাত করা হয়।

এদিকে ঈদ উৎসবকে ঘিরে নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পোশাকের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদ্যসরা অংশ নেয়। ঈদের এই জামাতকে কেন্দ্র করে নওগাঁ শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং মুসল্লিদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com