• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৩
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নওগাঁয় দুবলহাটি রাজা হরনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সজিব হোসেন নওগাঁ / ৩৩ Time View
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর উপজেলার দুবলহাটি রাজা হরনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৬৩তম বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে দুবলহাটি রাজা হরনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে এ বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু। দুবলহাটি রাজা হরনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে নওগাঁ সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শ.ম.আ. আল কাফী তুহিন সহ স্থানীয় বিএনপির বিভিন্ন পযার্য়ের নেতাকর্মী ও বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com