• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৪
শিরোনামঃ
পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

নওগাঁয় দুই সীমান্তে নারী পুরুষ সহ ৭ জনকে পুশইনের চেষ্টা

সজিব হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি / ৪০ Time View
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহার ও পত্নীতলা উপজেলা সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় পুশইনের চেষ্টা ঠেকানো হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে সাপাহার উপজেলার সোনাডাঙা এবং পত্নীতলা উপজেলার কড়িয়া সীমান্ত এলাকা দিয়ে পৃথকভাবে পুশইনের চেষ্টা চালানো হয়।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব জানান, মঙ্গলবার সকালে বিএসএফ সদস্যরা পত্নীতলার কড়িয়া সীমান্ত দিয়ে তিনজন এবং সাপাহারের সোনাডাঙা সীমান্ত দিয়ে চারজনকে পুশইনের চেষ্টা করেন। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই সাতজনকে ভারতীয় শূন্যরেখার অভ্যন্তরে শনাক্ত করে।

তিনি জানান, সাতজনের মধ্যে একজন নারী ও ছয়জন পুরুষ। সাপাহার সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টার শিকার চারজন একই পরিবারের সদস্য বলে জানা গেছে। বর্তমানে ওই সাতজন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব বলেন, সীমান্ত এলাকায় বিজিবির কড়া নজরদারি ও সতর্ক অবস্থান বজায় রয়েছে। তাদের পুশ ব্যাক করাতে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে। অবৈধভাবে কাউকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com