• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩০
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

নন্দীগ্রামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

মো: আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি / ৩১৪ Time View
শনিবার, ১ আগস্ট, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ “জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১লা আগস্ট (শনিবার) সকাল সাড়ে ১১টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (বিজরুল) নন্দীগ্রাম, বগুড়া’র বাস্তবায়নে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্নাঢ্য র‍্যালী বের হয়ে তা বিজরুল বাজার প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।
এতে ওই সময় উপস্থিত থেকে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ এর প্রয়োজনীয়তা তুলে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ইকবাল মাহমুদ লিটন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইনি বিশেষজ্ঞ ডা. মনোজ্ঞ চিত্রলেখা কুন্ড, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ ফরহাদ কবির, মেডিসিন বিশেষজ্ঞ ডা. শামিম জাফর সনেট, এনেস্থিসিয়া বিশেষজ্ঞ ডা. সামিউল হক, ডা. জোতির্ময় কবিরাজ, ইউপি সদস্য আবু হাসেম প্রমুখ।
উল্লেখ্য, উক্ত বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ইং ১-৭ আগস্ট পর্যন্ত চলবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com