• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৯
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

Reporter Name / ১৩৯ Time View
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে  শোভাযাত্রা, আলোচনাসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নওগাঁ জেলা লিগ্যাল এইড কমিটি’র উদ্যোগে জেলা জজকোর্ট চত্বরে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠানসূচীর অংশ হিসেবে সকাল ১০টায় একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং  সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ রোকনুজ্জামান এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মোঃ আবু বক্কর সিদ্দিক নান্নু, পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাড. জাহাঙ্গীর আলম, জেলা জজ কোর্টের পিপি এ্যাড. শাহরিয়ার, জিপি এ্যাড. সারোয়ার জাহান বক্তব্য রাখেন।
পরে জেলা নওগাঁ জেলা শিল্পকলা একাডেমীর কলা কুশলীরা সংগীত নাটক পরিবেশন করে। নাটকটি গ্রন্থনা ও নির্দেশনা দিয়েছেন আবৃত্তি ও নাট্যকলা বিভাগের প্রশিক্ষক মোঃ শমীম শেখ।
অনুষ্ঠানে উন্নয়ন ও মানবাধিকার সংগঠনের প্রযোজনায় আবৃত্তি পরিষদ নওগাঁ গম্ভীরা পরিবেশন করে। গম্ভীরাটি লিখেছেন ও পরিচালনা করেছেন আবৃত্তি পরিষদের সভাপতি মোঃ কায়েস উদ্দিন। এতে নানা চরিত্রে অভিনয় করেন মোঃ কায়েস উদ্দিন এবং নাতি চরিত্রে অভিনয় করেন মাগফুরুল হাসান বিদ্যুৎ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com