• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২০
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নওগাঁর মহাদেবপুরে ইউনিয়ন ভূমি অফিসে ঘুষের অভিযোগে কর্মকর্তাকে শোকজ

মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি / ১১৯ Time View
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর-চাঁনদাইশ ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সেবার নামে প্রকাশ্যে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠার ঘটনায় অভিযুক্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে শোকজ করা হয়েছে।

জানা যায়, গত সোমবার (২৩ জুন) সরেজমিনে গিয়ে অফিসের ভেতরে এক দালালের টেবিলে ঘুষ হিসেবে নেওয়া ৫ হাজার টাকা পাওয়া যায়। অভিযুক্ত ওই দালাল রায়হান নিজেকে অফিস স্টাফ পরিচয় দিয়ে বলেন, জমির খাজনা বাবদ টাকা গ্রহণ করে তিনি নিজের বিকাশ নম্বর থেকে সরকারি কোষাগারে জমা দেন। তবে তার নিয়োগ সংক্রান্ত বিষয়ে স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি তিনি; শুধু দাবি করেন, চুক্তিভিত্তিক কাজ করছেন।

এ বিষয়ে খাজুর-চাঁনদাইশ ইউনিয়ন ভূমি কর্মকর্তা জিতেন্দ্রনাথ সূত্রধর বলেন, সেবা নিতে আসা ব্যক্তিদের অনলাইন ফি তারা নগদে গ্রহণ করেন এবং পরে বিকাশের মাধ্যমে জমা দেন। তিনি দাবি করেন, “সরকার রাজস্ব বৃদ্ধির নির্দেশনা দিয়েছে, তাই আমরা সেবা নিশ্চিত করতে নগদ নিচ্ছি।” তবে অফিসে দালাল রায়হানের উপস্থিতি ও তার নিয়োগ বিষয়ে তিনি কোনো সন্তোষজনক জবাব দেননি।

অন্যদিকে, মহাদেবপুরের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ বলেন, “রায়হান নামে ওই অফিসে কোনো অনুমোদিত ব্যক্তি নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, নগদ অর্থ গ্রহণের ভিডিও প্রকাশের পর সংশ্লিষ্ট কর্মকর্তাকে শোকজ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে, দেশের সুনামধন্য টেলিভিশন চ্যানেল চ্যানেল এস টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্ম ঢাকা টুডেসহ বিভিন্ন জাতীয় ও অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে প্রশাসনের তৎপরতা বৃদ্ধি পায়। এরই প্রেক্ষিতে মঙ্গলবার (২৪ জুন) এক লিখিত চিঠির মাধ্যমে ইউনিয়ন ভূমি কর্মকর্তা জিতেন্দ্রনাথ সূত্রধরকে আনুষ্ঠানিকভাবে শোকজ করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউনিয়ন ভূমি অফিস সম্পূর্ণ ক্যাশলেস সেবা দেওয়ার কথা। কোনো অবস্থাতেই নগদ অর্থ গ্রহণের সুযোগ নেই। যদি কেউ এ নিয়ম ভঙ্গ করে থাকে, অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে এবং দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com