• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৭
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নওগাঁর খিদিরপুর উচ্চ বিদ্যালয়ে প্রথমবারের মতো পূণ:মিলনী অনুষ্ঠিত

Reporter Name / ৩৬৯ Time View
সোমবার, ২৩ মার্চ, ২০২৬

নওগাঁ প্রতিনিধি : “এসো স্মৃতির অঙ্গনে” মিলি প্রীতির বন্ধনে” এ শ্লোগানে নওগাঁর সদর উপজেলার খিদিরপুর উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম বারের মতো পূর্ণ মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর ১টায় খিদিরপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ শহিদ মো: শরিফ , বীর মুক্তিযোদ্ধা হারুন আল রশিদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন তালুকদার , জেলা ছাত্রদলের সভাপতি জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলামিন হোসেন এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন আবু বক্কর সিদ্দিক। পূর্ণ মিলনীতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। বক্তারা বিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com