• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২২
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নওগাঁয় কৃষকদের প্রণোদনা ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও টাকা বিতরণ

Reporter Name / ১২৪ Time View
সোমবার, ৬ জুলাই, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ সদর উপজেলায় কৃষি উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। সরকারের ২০২৫-২৬ অর্থ বছরে প্রণোদনা পুনঃবাসনের আওতায় রোপা আমন (উপসী), গ্রীষ্মকালীন পেঁয়াজ, শাক সবজি, এয়ার ফ্লো, বৃক্ষরোপণ কর্মসূচির বীজ,চারা, সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয় এবং সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মসূচির আওতায় চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে পৃথক দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু। উক্ত অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম, নওগাঁ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম ভিপি রানা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকারিয়া হোসেন জাকির সহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com