• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২৭
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ধামইরহাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত

Reporter Name / ২১০ Time View
শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তরের যৌথ আয়োজনে ২ জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে শনিবার বেলা ১১ টায় একটি র‌্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলমের সভাপতিত্বে আত্ন-অনুসন্ধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী। আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. আশিষ কুমার সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশীদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, ইউপি চেয়ারম্যান এ টি এম বদিউল আলম, আড়ানগর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবর রহমান, ধামইরহাট টেকনিকেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হারুনুর রশীদ, ধামইরহাট উন্নয়ন ট্রাস্টের সভাপতি মো. ফেরদৌস হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মন্ডল, মোকসেদ আলী, ধামইরহাট প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু প্রমুখ। পরে বয়স্ক নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com