• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৮
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দুমকিতে অর্থঋণ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

Reporter Name / ১৩৭ Time View
শনিবার, ২৭ জুন, ২০২৬

দুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে অর্থঋন মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি কাজী জাকির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে দুমকি থানা পুলিশ। শনিবার তাকে বরিশালের নলছিটি জিরো পয়েন্ট থেকে আটক করা হয়েছে। তিনি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃত্যু কাজী সয়জদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ইসলামি ব্যাংকের অর্থঋন মামলায় তিনি অনেকদিন যাবৎ পলাতক ছিলেন। দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম উদ্দিন এর তত্বাবধানে এস আই সুমন হাওলাদার ও এএস আই দুলাল সরকার সংগীয় ফোর্স তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে তাকে নলছিটি থানা এলাকা থেকে গ্রেফতার করে।তিনি সিআর ৩৭৩/২৬ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে নলছিটি থানা এলাকা থেকে গ্রেফতার করে পটুয়াখালী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com