• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩৭
শিরোনামঃ
ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধু নারীর মরদেহ উদ্ধার এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট।

দীর্ঘদিনের প্রেমিকাকে ৬২ বছর বয়সে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

Reporter Name / ৪৮১ Time View
শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক ডেক্সঃ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ তার দীর্ঘদিনের প্রেমিকা জোডি হেইডনকে বিয়ে করেছেন। দায়িত্বে থাকা অবস্থায় বিয়ের মাধ্যমে তিনি অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নজির গড়লেন।

শনিবার রাজধানী ক্যানবেরায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘দ্য লজ’-এ ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে এ বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলবানিজের ছেলে নাথান এবং হেইডনের বাবা-মা বিল ও পলিন উপস্থিত ছিলেন।

বিয়ের পর এক যৌথ বিবৃতিতে আলবানিজ ও হেইডন বলেন, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সামনে আমরা আমাদের ভালোবাসা এবং সারাজীবন একসঙ্গে থাকার অঙ্গীকার ভাগ করে নিতে পেরে অত্যন্ত আনন্দিত।

নিউ সাউথ ওয়েলসের সেন্ট্রাল কোস্টের একজন সেলিব্র্যান্ট বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। নবদম্পতি নিজেরাই বিয়ের শপথ লিখেছিলেন। জোডি হেইডন তার বাবা-মায়ের সঙ্গে বিয়ের মঞ্চে আসেন। এ সময় বাজানো হয় শিল্পী বেন ফোল্ডসের গান ‘দ্য লাকিয়েস্ট’।

হেইডন পরেছিলেন সিডনির ডিজাইনার ব্র্যান্ড এর পোশাক। প্রধানমন্ত্রী আলবানিজের স্যুট ছিল এমজে বেল-এর। তাদের বিয়ের আংটি তৈরি করেছে সিডনির সেরোন জুয়েলার্স।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল পারিবারিক উপস্থিতি—হেইডনের পাঁচ বছর বয়সী ভাতিজি এল্লা ফুল ধরার দায়িত্বে ছিল এবং আলবানিজের পোষা কুকুর টোটো ছিল আংটি বহনকারী।

বিয়ের পর যুগল একসঙ্গে মঞ্চ ছাড়েন স্টিভি ওয়ান্ডারের জনপ্রিয় গান ‘Signed, Sealed, Delivered (I’m Yours) এর তালে। প্রথম নাচ করেন ফ্র্যাংক সিনাত্রার ‘The Way You Look Tonight’ গানে।

পরবর্তী সপ্তাহে তারা অস্ট্রেলিয়ার মধ্যেই মধুচন্দ্রিমায় যাওয়ার পরিকল্পনা করেছেন। বিয়ের সব খরচ ব্যক্তিগতভাবে তারাই বহন করেছেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

এই বিয়ে অনুষ্ঠিত হয় সংসদের ২০২৫ সালের শেষ অধিবেশন শেষ হওয়ার পরপরই এবং আলবানিজের বড় ব্যবধানে পুনর্নির্বাচিত হওয়ার ছয় মাস পর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রী জিম চ্যালমার্স, পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং, অর্থমন্ত্রী ক্যাটি গ্যালাহারসহ লেবার পার্টির শীর্ষ নেতারা।

উল্লেখ্য, আলবানিজ ও হেইডনের পরিচয় হয় ২০১৯ সালে মেলবোর্নে এক অনুষ্ঠানে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসে আলবানিজ ‘দ্য লজ’-এর বারান্দায় হেইডনকে বিয়ের প্রস্তাব দেন।

এর আগে আলবানিজের প্রথম স্ত্রী কারমেল টেবুটের সঙ্গে প্রায় দুই দশকের সংসার ছিল। ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com