• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৮
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name / ১৭৭ Time View
সোমবার, ১৫ জুন, ২০২৬

এস কে জাফর আলম টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ এক শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৫ জুন) ভোরে পরিচালিত এ অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস ও মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফের ঝর্ণা চত্বর এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাহারছড়া এলাকার একটি দোতলা বাড়িতে অবৈধ অস্ত্র ও মাদক মজুত করে রাখা হয়েছে।

সংবাদের সত্যতা যাচাই শেষে র‌্যাবের একটি চৌকস দল সকাল আনুমানিক ৬টা ১৫ মিনিটে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক পালানোর চেষ্টা করলে সদস্যরা দ্রুত চারদিক ঘেরাও করে তাকে আটক করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মনছুর আলম (৪২)। তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বাহারছড়া এলাকার বাসিন্দা এবং জহির আহমদের ছেলে।অভিযানে উদ্ধার করা হয়।
একটি বিদেশি তৈরি পিস্তল,একটি খালি ম্যাগাজিন,দুই রাউন্ড পিস্তলের গুলি।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত মনছুর আলম দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী ও মাদক কারবারের সঙ্গে জড়িত বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি নিজের হেফাজতে রাখার অভিযোগে অস্ত্র আইন, ১৮৭৮ (The Arms Act, 1878) এর ১৯(ক) ও ১৯(ফ) ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

র‌্যাবের বক্তব্য- র‌্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাস, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে গোয়েন্


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com