• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৩
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জ্ঞানভিত্তিক, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে “নবজাগরণ পাঠাগার” এর আত্মপ্রকাশ

Reporter Name / ১৪১ Time View
বুধবার, ৩ জুন, ২০২৬

মুতাসিম তানিম, জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ                  কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কুটি বাগডাঙ্গায় জ্ঞানচর্চা, সামাজিক সচেতনতা ও মানবিক মূল্যবোধ বিকাশের প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে গঠিত হলো “নবজাগরণ পাঠাগার”।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. মো. ইউনুছ আলী। একইসঙ্গে আজ নবগঠিত পাঠাগারের উপদেষ্টা মণ্ডলী ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আলতাব হোসেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ এবং সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হকসহ আরও অনেকে।

বর্তমান প্রজন্মকে বইমুখী করা, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং একটি আদর্শ সমাজ গঠনের লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আয়োজকরা মনে করেন, একটি ভালো বই একজন মানুষকে ইতিবাচকভাবে বদলে দিতে পারে এবং সচেতন মানুষই পারে সমাজকে আলোকিত ভবিষ্যতের পথে এগিয়ে নিতে।

প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ডা. মো. ইউনুছ আলীর বাণী :
“বই মানুষকে আলোকিত করে, চিন্তাকে প্রসারিত করে এবং একটি সুন্দর সমাজ গঠনের পথ দেখায়। নবজাগরণ পাঠাগার যেন তরুণ প্রজন্মকে জ্ঞানচর্চা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার একটি কার্যকর প্ল্যাটফর্ম হয়ে ওঠে— এটাই আমার প্রত্যাশা। সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com