• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৮
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জুলাই যোদ্ধা ওসমান হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে… আদমদীঘিতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল

Reporter Name / ৫৮৫ Time View
শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে বগুড়ার আদমদীঘিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১২ টায় আদমদীঘি বাসস্ট্যান্ড চত্বরে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আদমদীঘি উপজেলা শাখার ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নাকিব আরমান এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, প্রচার সম্পাদক তারেক হোসেন, সাবেক সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম, সাবেক অফিস সম্পাদক বুলবুল আহম্মেদ, আদমদীঘি উপজেলা ছাত্র শিবিরের সম্পাদক আব্দুস সালাম, অফিস সম্পাদক মোত্তালিব হোসেন, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, এইচআরডি সম্পাদক হিমেল তামিদ, প্রচার সম্পাদক শাহরিয়ার তানভীর, সাহিত্য সম্পাদক সালমান ফারনি প্রমুখ। জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্যরা বলেন, এই হত্যা চেষ্টাকারীর সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। যাতে করে এই স্বাধীন দেশে এ ধরনের অপ্রীতিকর ঘটনা আর না ঘটে। আগামী ১২ ফেব্রয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠভাবে অনুষ্ঠিত হয় সরকারের প্রতি আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com