• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২২
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গৌরীপুর রেলওয়ে স্টেশনে অচেতন অজ্ঞাত বৃদ্ধা নারীর সন্ধান মিলছে না

Reporter Name / ৬২ Time View
শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে স্টেশনে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত বৃদ্ধা নারী এখনও নিখোঁজ রয়েছেন। অসুস্থ অবস্থায় প্ল্যাটফর্মে পড়ে থাকা এই নারীর কোনো সন্ধান না মেলায় স্থানীয়দের মাঝে উদ্বেগ আরও বেড়েছে।

​এর আগে গত শনিবার (২২ আগস্ট) গৌরীপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে অজ্ঞাত ওই বৃদ্ধা নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

খবর পেয়ে গৌরীপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই কালাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। সে সময় স্থানীয় পথচারী ও যাত্রীরা তার পাশে একটি ছোট বালিশ ও কিছু ছেঁড়া কাগজ রেখে মানবিকতা দেখালেও তার সঠিক চিকিৎসা ও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
​উক্ত বৃদ্ধা নারী অসুস্থ ও অজ্ঞাত হওয়ায় তার দ্রুত চিকিৎসা ও নিরাপদ পুনর্বাসন অত্যন্ত জরুরি। তবে বর্তমানে তার কোনো সন্ধান না পাওয়ায় প্রশাসন ও স্থানীয় সচেতন মহল সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন।

​উক্ত নারীর বিষয়ে কোনো তথ্য জানা থাকলে বা তাকে সহায়তায় কেউ এগিয়ে আসতে চাইলে গৌরীপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই কালামের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। ​যোগাযোগ: এসআই কালাম​, মোবাইল: ০১৩২০১৭৮৭২৭


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com