• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:২২
শিরোনামঃ
বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঋণের বোঝা নিয়ে ধনুট থেকে নন্দীগ্রাম এসে বিষপানে এক ব্যক্তির আত্মহত্যা

মো: আব্দুর রউফ উজ্জ্বল নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি / ১১৮ Time View
বুধবার, ১ জুলাই, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের পাশে বিষপানে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মৃত ব্যক্তি হলেন বগুড়ার ধনুট উপজেলার শ্রীরামপুর গ্রামের মরহুম জর্জিস হোসেনের ছেলে আজাহার আলী (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ জুন রাত আনুমানিক ৯টার দিকে নন্দীগ্রাম উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের পাশে পল্লী বিদ্যুৎ স্টেশনের নিকট বিষপান করেন আজাহার আলী। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন নন্দীগ্রাম থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেলে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। স্থানীয়দের ধারণা পারিবারিক কলহ এবং মাথার ওপর ঋণের চাপ সহ্য করতে না পেরে আজাহার আলী নন্দীগ্রামে এসে বিষপান করেন। তবে আত্মহত্যার প্রকৃত কারণ নিশ্চিত হতে পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com