• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০১
শিরোনামঃ
পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন

বাকেরগঞ্জে মাদক মামলার আসামি পুলিশ হেফাজতে মৃত্যু

Reporter Name / ১৫৫ Time View
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ  বরিশালের বাকেরগঞ্জে মাদক মামলার এক আসামি পুলিশ হেফাজতে অসুস্থ হয়ে মারা গেছেন। নিহতের নাম নাদিরা বেগম (৪০)। তিনি উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে মাদকসম্রাট হিসেবে পরিচিত মন্টু ওরফে মন্টু মেম্বারের স্ত্রী বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি এলাকায় নাদিরা বেগমের নিজ বাড়িতে অভিযান চালায় বাকেরগঞ্জ থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ছয় পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি। পরে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বিকেলে আদালতে নেওয়ার পথে নাদিরা বেগম অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তার মৃত্যু হওয়ায় ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য এবং মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও পরিষ্কার তথ্য পাওয়া যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com