• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০
শিরোনামঃ
পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন

পোরশায় শরিকানা পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, লক্ষাধিক টাকার ক্ষতি

আমির উদ্দীন বাবু উপজেলা প্রতিনিধি পোরশা নওগাঁ / ১১৫ Time View
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় রাতের আঁধারে একটি শরিকানা পুকুরে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে পুকুরে থাকা বিভিন্ন জাতের প্রায় লক্ষাধিক টাকার মাছ মরে ভেসে উঠেছে।

​সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের সরাইগাছি কাতিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
​ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাতিপুর গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে নুর হোসেনদের প্রায় ৪০ শতাংশ পৈত্রিক সম্পত্তির এই শরিকানা পুকুরে তারা দাদার আমল থেকেই ঐতিহ্যগতভাবে মাছ চাষ করে আসছেন। প্রতিদিনের মতো সোমবার সকালে বাড়ির পাশে অবস্থিত পুকুরে গিয়ে দেখতে পান চাষ করা রুই, কাতলা,তেলাপিয়া, মৃগেলসহ বিপুল পরিমাণ মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে।

​ক্ষতিগ্রস্ত নুর হোসেন জানান, পূর্ব শত্রুতার জেরে কে বা কারা রাতের কোনো এক সময়ে পুকুরে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে এই বিপুল পরিমাণ মাছ মেরে ফেলেছে। এতে তাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। এ ঘটনায় তারা পোরশা থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

​এ বিষয়ে পোরশা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, “এখনো পর্যন্ত এ সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com