• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২০
শিরোনামঃ
এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল

বাংলাদেশি ৩ নারী ক্রিকেটার আইপিএল এর নিলামে কে কোথায়

Reporter Name / ৫৬৯ Time View
মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

ক্রীড়া ডেস্কঃ আগামী ২৭ নভেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হবে নারী আইপিএলের মেগা নিলাম।  সেখানে থাকবেন ৮৩ জন বিদেশি ক্রিকেটার।আর  ওই নিলামে বাংলাদেশের তিন নারী ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধন করেছেন।

সর্বশেষ নারী ওয়ানডে বিশ্বকাপে পারফরম্যান্সের সুবাদে সংক্ষিপ্ত এই তালিকায় জায়গা করে নিলেন পেসার মারুফা আক্তার, অলরাউন্ডার স্বর্ণা আক্তার ও স্পিনার রাবেয়া খান।

সবশেষ নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা বাংলাদেশি পেসার মারুফার ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি। ৮৭তম ক্রিকেটার হিসেবে ১৫ নম্বর সেটে আছেন তিনি। যা পেস বোলারদের দুই নম্বরে সেট।

নিলামের তালিকায় শেষের দিকে নাম থাকায় প্রথম ধাপে নিলামে মারুফার নাম ওঠা একটু কঠিন। কারণ প্রথমে মাত্র ৬৭ জন ক্রিকেটারের নাম তোলা হবে। পরবর্তীতে শুরু হবে অ্যাক্সিলারেটেড রাউন্ড। সেই রাউন্ডের জন্য নিলামে না ওঠা এবং অবিক্রিতদের মধ্যে পছন্দের ক্রিকেটারদের বাছাই করবে ফ্র্যাঞ্চাইজিরা।

নিলামের জন্য নিবন্ধন করা ২২৭ ক্রিকেটারের তালিকার শেষ ক্রিকেটার হচ্ছেন স্বর্ণা। অলরাউন্ডারদের সেটে ৬ এবং এমনিতে ৩৪ নম্বর সেটে আছেন বাংলাদেশের এই স্পিন বোলিং অলরাউন্ডার। স্বর্ণার ভিত্তিমূল্যও ৩০ লাখ রুপি।

রাবেয়া অবশ্য স্বর্ণার একটু আগেই আছেন। একই সেটে থাকা রাবেয়ার সিরিয়াল নম্বর ২৩২। যার ফলে তাদের নিলামে নাম ওঠার সম্ভাবনা খুবই কম।

সহজাত ইনসুইং ডেলিভারিতে সবার নজর কাড়া মারুফা নাম লিখিয়েছেন নারী আইপিএলে। মারুফার পাশাপাশি আইপিএলে নাম নিবন্ধন করিয়েছেন স্বর্ণা আক্তার। বিশ্বকাপে ৭ ম্যাচে ব্যাটিংয়ে ১১৬ রান করার পাশাপাশি বোলিংয়ে ৬ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া নাম দিয়েছেন রাবেয়া খানও। ৭ ম্যাচে ৭ উইকেট নেওয়ার পাশাপাশি ৮৭ রান করেছিলেন তিনি।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com