• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৬
শিরোনামঃ
যশোরে বিয়ের ফাঁদে কিশোরী পাচারের চেষ্টা, নারীসহ আটক ২ পালংখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন মেম্বারকে হত্যাচেষ্টার অভিযোগ যশোর কেশবপুরে হত্যার অভিযোগে পল্লিচিকিৎসক মিঠুনসহ দুজন আটক দুমকিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত। বাকেরগঞ্জে অর্ধ লক্ষাদিক মানুষের সমাবেশের মধ্য দিয়ে পালিত হল বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাকেরগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত যশোরে এসআরবি’র অভিযান; ৫০ বোতল উইনকেরিক্সসহ আটক ১ আদমদীঘিতে এসিল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ করায় দুই ভুক্তভোগীর কাছ থেকে মুচলেকা নেয়ার অভিযোগ

যশোরে এসআরবি’র অভিযান; ৫০ বোতল উইনকেরিক্সসহ আটক ১

Reporter Name / ৪৬ Time View
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : বেনাপোল সীমান্ত থেকে আনা ৫০ বোতল নিষিদ্ধ উইনকেরিক্স সিরাপসহ যশোর শহরের হামিদপুর এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি-৬ যশোরের সদস্যরা।

রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে যশোর-নড়াইল সড়কের কোতোয়ালী মডেল থানাধীন হামিদপুর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এসময় ব্যাটারিচালিত একটি অটোভ্যানে তল্লাশি চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়।

আটক মো: আলমগীর (৪০) শার্শা উপজেলা বেনাপোল নারায়নপুর গ্রামের মোঃ ইবাদ আলীর ছেলে।

এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা থেকে মাদকের একটি চালান অটোভ্যানযোগে যশোর শহরের দিকে যাচ্ছে-এমন খবরের ভিত্তিতে আভিযানিক দলটি হামিদপুর বাজার এলাকায় অবস্থান নেয়।

সেখানে সন্দেহভাজন অটোভ্যানটিকে থামার সিগন্যাল দিলে পালানোর চেষ্টা করেন। পরে গাড়িটি তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫০ বোতল উইনকেরিক্স উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকসহ আটক আলমগীরকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অভিযানের বিষয়ে কোম্পানী কমান্ডার সিপিসি-৩ যশোরের স্কোয়াড্রন লীডার মোঃ ইমামীম মুবীন সরকার সুমন জানান নিয়মিত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর অপরাধের সঙ্গে জড়িতদের ধরতে এ ধরনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
তারিখ:-০৮/১১/২৬
মোবা:-০১৮৩৬ ০১৯৪৩১,


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com