• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৪
শিরোনামঃ
যশোরে বিয়ের ফাঁদে কিশোরী পাচারের চেষ্টা, নারীসহ আটক ২ পালংখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন মেম্বারকে হত্যাচেষ্টার অভিযোগ যশোর কেশবপুরে হত্যার অভিযোগে পল্লিচিকিৎসক মিঠুনসহ দুজন আটক দুমকিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত। বাকেরগঞ্জে অর্ধ লক্ষাদিক মানুষের সমাবেশের মধ্য দিয়ে পালিত হল বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাকেরগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত যশোরে এসআরবি’র অভিযান; ৫০ বোতল উইনকেরিক্সসহ আটক ১ আদমদীঘিতে এসিল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ করায় দুই ভুক্তভোগীর কাছ থেকে মুচলেকা নেয়ার অভিযোগ

করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাকেরগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

Reporter Name / ৪৯ Time View
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মাইনুল ইসলাম বরিশালঃ
‘করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং শ্রেষ্ঠ সমবায়ীদের সম্মাননা প্রদান করা হয়।
রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা অডিটরিয়াম মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল হোসেন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল, মোঃ আদিল হোসেন অফিসার ইনচার্জ বাকেরগঞ্জ থানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার (শাহিন)। এ ছাড়া বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বাকেরগঞ্জ উপজেলার সমবায় কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা সাইদুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল বলেন, সমাজে সামাজিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সমবায়ের কোনো বিকল্প নেই। আর্থসামাজিক মুক্তি ও উন্নয়নে সমবায় একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। বর্তমানে বাকেরগঞ্জ উপজেলায় ১৫ ধরনের সমবায় কার্যক্রম চালু রয়েছে। উপজেলায় মোট ৩২৬টি সমবায় সমিতির বিপরীতে সদস্যসংখ্যা ৩৮ হাজার ৯০৯ জন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, সমবায় সমিতির মাধ্যমে সমাজের উন্নয়ন সম্ভব। এককভাবে যে কাজ করা কঠিন বা সম্ভব হয় না, সমবায়ের ভিত্তিতে অল্প পুঁজি বিনিয়োগ করে সেই কাজও বাস্তবায়ন করা যায়। এ জন্য সবাইকে সমমনা ও সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। শুধু কাগজে-কলমে সমবায়ের প্রসার সীমাবদ্ধ না রেখে বাস্তব ক্ষেত্রে এর কার্যক্রম ও পরিধি আরও বিস্তৃত করতে হবে।
আলোচনা সভা শেষে বাকেরগঞ্জ উপজেলায় সমবায় কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ সমবায়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com