• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৪
শিরোনামঃ
যশোরে বিয়ের ফাঁদে কিশোরী পাচারের চেষ্টা, নারীসহ আটক ২ পালংখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন মেম্বারকে হত্যাচেষ্টার অভিযোগ যশোর কেশবপুরে হত্যার অভিযোগে পল্লিচিকিৎসক মিঠুনসহ দুজন আটক দুমকিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত। বাকেরগঞ্জে অর্ধ লক্ষাদিক মানুষের সমাবেশের মধ্য দিয়ে পালিত হল বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাকেরগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত যশোরে এসআরবি’র অভিযান; ৫০ বোতল উইনকেরিক্সসহ আটক ১ আদমদীঘিতে এসিল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ করায় দুই ভুক্তভোগীর কাছ থেকে মুচলেকা নেয়ার অভিযোগ

আদমদীঘিতে এসিল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ করায় দুই ভুক্তভোগীর কাছ থেকে মুচলেকা নেয়ার অভিযোগ

মোঃ তুহিন ইসলাম আদমদিঘী বগুড়া প্রতিনিধি / ৪৮ Time View
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে মুনছুর আলম ও ময়েন সরদার নামের জমি মালিক দুই ভুক্তভোগীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করার ভয় দেখিয়ে তাদের নিকট থেকে জোড় পূর্বক মুচলেকায় স্বাক্ষর করে নেয়ার অভিযোগ উঠেছে আদমদীঘি সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামের বিরুদ্ধে। গত মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকেলে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত বুধবার (৪ নভেম্বর) দুপুরে মাননীয় সংসদ সদস্য বরাবর লিখিত অভিযোগ করেছেন ওই দুইজন ভুক্তভোগী।
ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, ১লা নভেম্বর (রোববার) ভূমি অফিসে খতিয়ান সংশোধনের বিষয়ে হয়রানি থেকে প্রতিকার পাওয়ার আশায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেন। উক্ত আবেদনের প্রেক্ষিতে ০৩ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার ভুক্তভোগীদের শুনানীর জন্য ডেকে পাঠান। শুনানীতে ভুক্তভোগীরা উপস্থিত হলে উপজেলা ভূমি অফিসের কানুনগো আসাদুল ইসলাম, সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা ফজলুল হক ও এসিল্যান্ড আশরাফুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রায় ২ ঘন্টা ব্যাপী জেরা করার সময় তাদের উপর ক্ষিপ্ত হয়ে অশ্রাব্য কথা বার্তা শুরু করে। এক পর্যায়ে তাদের অভিযোগ গুলো মিথ্যা মর্মে স্বীকারোক্তি সম্বলিত মুচলেকা লিখে তাদের নিকট থেকে জোড় পূর্বক স্বাক্ষর করার জন্য চাপ প্রয়োগ করে। কিন্তু তারা রাজী না হলে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করার ভয় দেখায়। ফলে বাধ্য হয়ে এসিল্যান্ডের লিখে দেওয়া মুচলেকায় স্বাক্ষর করে নিয়ে ছেড়ে দেওয়া হয়।
ভুক্তভোগী মুনছুর আলম ও ময়েন সরদার বলেন, এসিল্যান্ড ও দপ্তরেরর দুর্নীতিবাজ কর্মকর্তারা দীর্ঘ হয়রানি করে আসছিল। এর প্রতিকারের আশায় আমরা দুইজন লিখিত অভিযোগ করি উপজেলা নির্বাহী অফিসার বরাবর। কিন্তু অভিযোগের শুনানীতে উপস্থিত হয়ে বিপাকে পড়ি আমরা দুইজন। আমাদের দুইজনের কোন কথাই শোনেনি তারা। উল্টো আমাদের কাছ থেকে মুচলেকা লিখে ছেড়ে দেন বলে অভিযোগে জানিয়েছেন দৃঢ়ভাবে। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার মহোদয়ের সাথে কথা হলে তিনি জানিয়েছেন দুই ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি এবং উপজেলা প্রশাসনের এহেন ন্যাক্কারজনক কর্মকান্ড অত্যন্ত দুঃখজনক। বিষয়টি প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিতও করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com