• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৬
শিরোনামঃ
যশোরে বিয়ের ফাঁদে কিশোরী পাচারের চেষ্টা, নারীসহ আটক ২ পালংখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন মেম্বারকে হত্যাচেষ্টার অভিযোগ যশোর কেশবপুরে হত্যার অভিযোগে পল্লিচিকিৎসক মিঠুনসহ দুজন আটক দুমকিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত। বাকেরগঞ্জে অর্ধ লক্ষাদিক মানুষের সমাবেশের মধ্য দিয়ে পালিত হল বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাকেরগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত যশোরে এসআরবি’র অভিযান; ৫০ বোতল উইনকেরিক্সসহ আটক ১ আদমদীঘিতে এসিল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ করায় দুই ভুক্তভোগীর কাছ থেকে মুচলেকা নেয়ার অভিযোগ

সান্তাহারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোঃ তুহিন ইসলাম আদমদিঘী বগুড়া প্রতিনিধি / ৪৭ Time View
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। রোববার বিকেলে এই উপলক্ষে এক পথ সভা অনুষ্ঠিত হয়েছে। পথ সভায় সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশিদ মামুন। বগুড়া জেলা মহিলা দলের সহ-সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলম স্বপন, ফেরদৌস মাহমুদ, মাহমুদুল আলম, (দায়িত্বপ্রাপ্ত) দপ্তর সম্পাদক জাকিরুল ইসলাম জুয়েল, যুবদলের সিনিয়র সদস্য সিদ্দিকুর রহমান তুফান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মানিক হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, কৃষক দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খোকন, বিএনপির নেতা জাহিদুল ইসলাম, শওকত শেখ, তাঁতী দলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সোহাগ হোসাইনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। পথ সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com