• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৬
শিরোনামঃ
যশোরে বিয়ের ফাঁদে কিশোরী পাচারের চেষ্টা, নারীসহ আটক ২ পালংখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন মেম্বারকে হত্যাচেষ্টার অভিযোগ যশোর কেশবপুরে হত্যার অভিযোগে পল্লিচিকিৎসক মিঠুনসহ দুজন আটক দুমকিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত। বাকেরগঞ্জে অর্ধ লক্ষাদিক মানুষের সমাবেশের মধ্য দিয়ে পালিত হল বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাকেরগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত যশোরে এসআরবি’র অভিযান; ৫০ বোতল উইনকেরিক্সসহ আটক ১ আদমদীঘিতে এসিল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ করায় দুই ভুক্তভোগীর কাছ থেকে মুচলেকা নেয়ার অভিযোগ

গাইবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত

Reporter Name / ৪৮ Time View
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

মোঃ ইসমাইল সিরাজী গাইবান্ধা প্রতিনিধিঃ যথাযথ মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে গাইবান্ধায় পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ । জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

আজ শনিবার দুপুর ১২ টার দিকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন (এমপি)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার সংরক্ষিত আসনের সংসদ সদস্য মমতাজ আলো (এমপি)।

জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি জেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং পরবর্তীতে পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করেন।

এর আগে সকাল ১০ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় অংশ নেন বিশেষ অতিথি,সংসদ সদস্য মমতাজ আলো (এমপি)।

মাছের পোনা অবমুক্তকরন ও বৃক্ষরোপন কর্মসুচি শেষে প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন গণমাধ্যমকে জানান, ৭ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস। এটি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের সূতিকাগার।

গণতন্ত্রবিরোধীরা অতীতে এই দিনটিকে যথাযথভাবে পালন করতে দেয়নি। তবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২০২৬ সালে দিবসটি আবারও খুব সুন্দর ও বর্ণিলভাবে উদযাপিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com