মাইনুল ইসলাম বরিশালঃ
বরিশালের বাকেরগঞ্জে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে ৩ টায় জে এস ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী তারেক রহমান, এমপি। তিনি খুলনা জেলা স্টেডিয়াম থেকে অনলাইনে সারাদেশে একযোগে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় বাকেরগঞ্জ জে এস ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে প্রজেক্টরের মাধ্যমে প্রধান মন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রদর্শন করা হয়।
এ প্রতিযোগিতায় ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে ১০টি ক্রীড়া বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল ৬ বাকেরগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল, বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি অভ্র জ্যোতি বড়াল, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আদিল হোসেন, বাকেরগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান মিজান মিয়া, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো: নাসির উদ্দিন জমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শাহীন তালুকদার সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং শিশু-কিশোররা।
এ আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি, ক্রীড়ামুখী করা এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
https://www.kaabait.com