মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে ২০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মাহফুজুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাজলপুর গ্রামের পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে আটক করে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর বস্তাবর বিওপির একটি বিশেষ টহল দল।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত পিলার ২৬১/৫-এস থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাজলপুর গ্রামের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাহফুজুর রহমানকে আটক করা হয়।
আটক মাহফুজুর রহমান ধামইরহাট উপজেলার তালবুনা ছিলিমপুর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাঁকে জব্দ করা ট্যাবলেটসহ পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে বিজিবি।
https://www.kaabait.com