• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩
শিরোনামঃ
ধামইরহাটে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক বেলকুচিতে রাস্তার পাশে তাল গাছের চারা ও বীজ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন বেলকুচিতে ৯৬টি পূজামন্ডপে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নওগাঁয় দুর্গোৎসবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মনিটরিং সেল ও ফ্রি চিকিৎসাসেবা মহাদেবপুরে মন্দিরে গিয়ে ছুরিকাঘাত, মদ্যপ যুবক আটক নওগাঁয় ১১শ মানুষের মাঝে এমপি ধলুর উদ্যোগে শাড়ি বিতরণ সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ; জাতীয় ক্রীড়া পরিষদের সহকারি প্রকৌশলীর পরিদর্শন শারদীয় দুর্গাৎসব উপলক্ষে নওগাঁয় অসহায় দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সাংসদ জাহিদুল ইসলাম ধলু’র বস্ত্র বিতরণ বদলগাছীতে হত্যা পরিকল্পনার ভাড়াটেদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ কাতারে গ্রেপ্তার বাংলাদেশের বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান

বেলকুচিতে রাস্তার পাশে তাল গাছের চারা ও বীজ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি / ৫ Time View
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি :
‎সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ১নং সদর ইউনিয়নে বজ্রপাতের ঝুঁকি হ্রাস, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় রাস্তার পাশে ৫ শত তাল গাছের চারা ও ২ হাজার বীজ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ ৫ বেলকুচি এনায়েতপুর ও চৌহালী আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।
‎২০২৫-২৬ অর্থবছরে বেলকুচি উপজেলা পরিষদের রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় বেলকুচি সদর ইউনিয়নের চরাঞ্চলের বিভিন্ন গ্রামীণ ও সংযোগ সড়কের দুই পাশে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
‎
‎১৮ অক্টোবর রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উত্তর দেলুয়া জামে মসজিদ মাঠে তাল গাছের চারা ও বীজ রোপণের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
‎এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম, বেলকুচি উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন, পৌর বিএনপির সাবেক সদস্য মামুন হোসেন বরাদ, পৌর বিএনপির সাবেক সদস্য জাহিদুল হক মুক্তার, উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, সদস্য সচিব মোঃ আলম প্রামানিক, বেলকুচি রিপোর্টার্স ক্লাব এর সভাপতি ও জিয়া সাইবার ফোর্স এর সভাপতি মোঃ রেজাউল করিম, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হেনা সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং চরাঞ্চলের স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
‎
‎উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতে প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। তাল গাছ প্রাকৃতিকভাবে বজ্রপাত নিরোধক হিসেবে কাজ করে এবং মাটির ক্ষয়রোধ ও গ্রামীণ সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চরাঞ্চলের উন্মুক্ত সড়কের পাশে এসব তাল গাছ বড় হলে প্রাকৃতিক সুরক্ষাবলয় তৈরি হবে এবং পরিবেশের ভারসাম্য সুরক্ষিত থাকবে।
‎কর্মসূচির আওতায় বেলকুচি সদর ইউনিয়নের চরাঞ্চলের নির্বাচিত কাঁচা-পাকা রাস্তার দুই পাশে পর্যায়ক্রমে পর্যাপ্ত পরিমাণ তালের চারা ও বীজ রোপণ করা হচ্ছে। একই সাথে রোপণকৃত চারাগুলো গবাদি পশুর হাত থেকে রক্ষা ও সঠিক পরিচর্যার জন্য স্থানীয় বাসিন্দাদের সচেতন ও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
‎স্থানীয় চরাঞ্চলবাসী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং দ্রুত তা যথাযথভাবে রক্ষণাবেক্ষণের প্রত্যাশা ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com