• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৩০
শিরোনামঃ
ধামইরহাটে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক বেলকুচিতে রাস্তার পাশে তাল গাছের চারা ও বীজ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন বেলকুচিতে ৯৬টি পূজামন্ডপে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নওগাঁয় দুর্গোৎসবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মনিটরিং সেল ও ফ্রি চিকিৎসাসেবা মহাদেবপুরে মন্দিরে গিয়ে ছুরিকাঘাত, মদ্যপ যুবক আটক নওগাঁয় ১১শ মানুষের মাঝে এমপি ধলুর উদ্যোগে শাড়ি বিতরণ সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ; জাতীয় ক্রীড়া পরিষদের সহকারি প্রকৌশলীর পরিদর্শন শারদীয় দুর্গাৎসব উপলক্ষে নওগাঁয় অসহায় দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সাংসদ জাহিদুল ইসলাম ধলু’র বস্ত্র বিতরণ বদলগাছীতে হত্যা পরিকল্পনার ভাড়াটেদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ কাতারে গ্রেপ্তার বাংলাদেশের বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান

রাজাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডকে মডেল হিসেবে গড়ে তুলতে চান, মেম্বার পদপ্রার্থী গোলাম কিবরিয়া

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি / ৫১ Time View
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে আসন্ন ২নং রাজাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ২নং ওয়ার্ড মাইঝাইলে লেগেছে উৎসবের আমেজ। সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে শুভেচ্ছা বিনিময় ও জনসংযোগ চালিয়ে যাচ্ছেন সহ-সভাপতি বেলকুচি উপজেলা জাসাস এবং উক্ত ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার পদপ্রার্থী মোঃ গোলাম কিবরিয়া।
‎
‎​স্থানীয় জনগণের দাবি ও সমর্থনে প্রার্থী হওয়া মোঃ গোলাম কিবরিয়া এলাকার কৃষক, শ্রমিক এবং সর্বস্তরের খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়নে নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, “মাইঝাইল ২নং ওয়ার্ডকে অবহেলা ও অবক্ষয় থেকে মুক্ত করে একটি আধুনিক ও মডেল ওয়ার্ডে রূপান্তর করাই আমার মূল লক্ষ্য।”
‎
‎​ওয়ার্ডের সাধারণ ভোটার ও স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার সার্বিক উন্নয়ন, বিশেষ করে কৃষক ও শ্রমিক শ্রেণির মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে একজন সৎ, যোগ্য ও নিষ্ঠাবান প্রতিনিধির প্রয়োজন। এলাকার সুখে-দুঃখে যাকে পাশে পাওয়া যায়, সেই আস্থা থেকেই তারা মোঃ গোলাম কিবরিয়াকে মেম্বার পদে দেখতে চান।
‎
‎​সংবাদ সম্মেলনে মোঃ গোলাম কিবরিয়া বলেন, “আমি জনসেবাকেই ব্রত হিসেবে গ্রহণ করেছি। ২নং ওয়ার্ডের সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণ আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিচ্ছেন, তার মর্যাদা আমি জীবনের শেষ দিন পর্যন্ত রক্ষা করব।
‎
‎মেম্বার নির্বাচিত হলে, এই ওয়ার্ডের রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও খেটে খাওয়া মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাব এবং রাজাপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডকে সারা দেশের মধ্যে একটি দৃষ্টান্তমূলক মডেল হিসেবে গড়ে তুলব।
‎যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে ফিরে আনতে কর্মসংস্থানের ব্যবস্থা করাই হবে আমার মূল লক্ষ্য।
‎
‎​প্রচার-প্রচারণায় তিনি সকল স্তরের সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা, দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com