• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০১
শিরোনামঃ
পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

নন্দীগ্রামে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ৩২৫ Time View
বুধবার, ১০ জুন, ২০২৬

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ “অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানসমুহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১০ই জুন (বুধবার) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষ (ভদ্রাবতীতে) উক্ত কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা। সেশন পরিচালনা করেন যথাক্রমে সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার ও নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি’র) প্রতিনিধি এসআই সাম মোহাম্মদ। গ্রাম-আদালত উন্নয়ন বিষয়ক সার্বিক আলোচনা ও উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন গ্রাম-আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ইয়াছিন আলী। ঐ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আক্তার বানু, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, নন্দীগ্রাম তথ্যসেবা কর্মকর্তা শারমিন আক্তার, ব্র‍্যাক নন্দীগ্রাম শাখার ব্যবস্থাপক আনিনুল ইসলাম, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের এলাকা ব্যবস্থাপক মনিরুল ইসলাম, আশা’র নন্দীগ্রাম শাখা ব্যবস্থাপক শামসুল হক, এসকেএস ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক জুয়েল বাবু, উদ্দীপন নন্দীগ্রাম শাখার ব্যবস্থাপক এরশাদ আলী, গাক নন্দীগ্রাম শাখার অফিস সহকারী পারুল বানু, অফিস সহকারী সেলিম উদ্দিন প্রমুখ। এছাড়াও বেশকিছু সক্রিয় এনজিও’র সদস্যগণও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গ্রাম-আদালত আইন, ২০০৬ অনুযায়ী স্থানীয়ভাবে কতিপয় ফৌজদারি ও দেওয়ানী বিরোধের সহজ ও দ্রুত নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত গঠিত হয়।
গ্রাম-আদালত অনধিক ৩লক্ষ টাকা মূল্যমানের ফৌজদারি ও দেওয়ানী বিরোধ নিষ্পত্তি করতে পারে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com