• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০
শিরোনামঃ
পোরশায় ভুয়া চিকিৎসক দিয়ে সিজার: নবজাতকের মৃত্যুতে হাসপাতাল মালিক গ্রেপ্তার বাঘায় যাত্রীবেশে অটোভ্যান ছিনতাই চক্রের ১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার বাহন! নওগাঁয় দিনব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সান্তাহারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ নন্দীগ্রামে বিএনপি নেতাদের নামে ফেক আইডিতে অপপ্রচার, রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন কলেজ ছাত্রীকে ইভটিজিং ও প্রকাশ্যে শ্লীলতাহানির হুমকি; ইউএনও ও থানায় লিখিত অভিযোগ দায়ের পোরশায় পারিবারিক বিরোধের জেরে ভাই ও মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় এজাহারের প্রস্তুতি বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন

যশোরের অভয়নগরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name / ১৯৮ Time View
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

মতিন গাজীঃ যশোরের অভয়নগরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত ১২ই ডিসেম্বর (শুক্রবার) সিদ্ধিপাশা সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের মিতালী ক্রীয়া চক্রের মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এম বি বি এস (আর এম ইউ) মেডিসিন বিশেষজ্ঞ খুলনা ইসলামিয়া হসপিটালের ডাঃ সৌমিত্র কুমার অধিকারী , সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় দুই শতাধিক দরিদ্র সাধারণ রোগীদের চিকিৎসা সেবা দেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিদ্ধিপাশা সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি শামীম হোসেন, সাবেক সভাপতি নিবির হাচান জামিল, সহকারী শিক্ষক হানিফুর রহমান শেখ, বিশিষ্ট সমাজসেবক এস এম কামরুজ্জামান, রাশেদ মোল্লা, যুবদল নেতা জসিম উদ্দিন সোহাগসহ সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের ব্যবস্থাপত্র প্রদান ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
সিদ্ধিপাশা গ্রাম থেকে চিকিৎসা নিতে আমেনা বেগম বলেন, আমি অনেক দিন যাবত জটিল রোগে ভুগছি, এখানে এসে আমি চিকিৎসা সেবা ও ব্যবস্থাপত্র পেয়ে খুব খুশি। সোনাতলা বাজার থেকে চিকিৎসা নিতে আশা ফিরোজ উদ্দিন বলেন, আমি ডায়াবেটিস পরীক্ষা করাতে এসেছি। এখানে ফ্রি চিকিৎসা সেবা পেয়ে আমি আনন্দিত, কারণ আমি দিন মুজুর আমার আর্থিক অস্বচ্ছলতা থাকায় আমি ঠিকমত পরিক্ষা করতে পারিনা। মাঝে মধ্যে যদি এরকম উদ্যোগ নেন তবে আমাদের খুবই উপকার হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com