• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৯
শিরোনামঃ
বাঘায় ভেজাল গুড় তৈরির দায়ে ৭ হাজার টাকা জরিমানা, ক্ষতিকর কেমিক্যাল বিনষ্ট। পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী

শিবচরে কৃষি ব্যাংকের বাজিতপুর শাখা নতুন ভবনে স্থানান্তর

Reporter Name / ২১৪ Time View
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

নাজমুল হোসেন লাবলু, শিবচর উপজেলা প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শিবচরে বাংলাদেশ কৃষি ব্যাংকের বাজিতপুর শাখা নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শেখপুর বাজারের প্রধান সড়কে হারুন শিকদারের ভবনের দ্বিতীয় তলায় বাজিতপুর শাখা নতুন ভবনে স্থানান্তর উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম।

জানা গেছে, তৃণমূলে ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় নিতে উপজেলার বাজিতপুর শাখা ১৯৮৮ সালে তাদের কার্যক্রম শুরু করে। তবে আধুনিক সেবাদানের লক্ষ্যে বাজিতপুর শাখার কার্যক্রম বাড়াতে কৃষিব্যাংকের এই নতুন ভবন উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন,’ব্যাংকিং সেবাকে তৃণমূলের মানুষের কাছাকাছি নিয়ে যেতে বাংলাদেশ কৃষিব্যাংক দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছে। শিবচরের এই বাজিতপুর শাখা দীর্ঘদিন ধরেই এই এলাকায় গ্রাহক সেবা দিয়ে যাচ্ছে। তবে শাখাটি বর্তমানে নতুন ভবনে স্থানান্তর করা হলো। গ্রাহকদের সেবার মান বৃদ্ধি করাসহ নানা সুযোগ-সুবিধা অন্যান্য শাখার মতো এই শাখাতেও গ্রাহকরা পাবেন।’

তিনি আরও বলেন,’এই শাখার নতুন ভবনে নারী ও পুরুষের জন্য পৃথক বসার ব্যবস্থা ছাড়াও আর্থিক লেনদেনের জন্য নারী-পুরুষের পৃথক সেবা গ্রহণের ব্যবস্থা থাকছে। তাছাড়া নতুন ভবনে গ্রাহকদের নিরাপত্তার দিকটিও সুরক্ষিত রাখা হয়েছে।’

বাংলাদেশ কৃষি ব্যাংক বাজিতপুর শাখার ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক কাজী মোহাম্মদ নজরে মঈন, আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কৃষি ব্যাংকের বাজিতপুর শাখার সিনিয়র অফিসার শারমিন আক্তার, অফিসার মো.বিপুল হোসেন, সাজ্জাদ মাহমুদ এবং ক্যাশ কর্মকর্তা বাসুদেব কুমার দাস।
এসময় ব্যাংকের গ্রাহকসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com