• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৬
শিরোনামঃ
পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

শিবচরে এ.এইচ.কে ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডে তেল বিতরণ শুরু, স্বস্তিতে বাইকাররা

Reporter Name / ১৫৮ Time View
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

নাজমুল হোসেন লাবলু, শিবচর উপজেলা প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শিবচরে অবস্থিত এ.এইচ.কে ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম চালু করা হয়। এই উদ্যোগ চালু হওয়ায় দীর্ঘদিনের ভোগান্তি কাটিয়ে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন মোটরসাইকেল চালকরা। আগে দুই থেকে তিনশো টাকার তেল সংগ্রহ করতেও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। এতে যেমন মূল্যবান সময় নষ্ট হতো, তেমনি ভোগান্তিও অনেক। অনেক সময় প্রয়োজনীয় কাজ ফেলে শুধু তেল নেওয়ার জন্য অপেক্ষা করতে হতো, যা ছিল অত্যন্ত কষ্টদায়ক।

মোটরসাইকেল চালক সৈকত বলেন, আগে তেল নিতে এসে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। এখন ফুয়েল কার্ডের কারণে দ্রুত তেল পাওয়া যাচ্ছে, এতে আমাদের সময় বাঁচছে।
আরেক মোটরসাইকেল চালক সামির আহমেদ বলেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো ভিড় নেই। অল্প সময়েই প্রয়োজনমতো তেল নিতে পারছি, এতে কাজের গতি বেড়েছে।

শিবচর এ.এইচ.কে ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ আকাশ বলেন, ফুয়েল কার্ড চালুর ফলে আমাদের ভোগান্তি অনেকটাই কমেছে। আগে মোটরসাইকেল আরোহীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে হিমশিম খেতে হতো। কিন্তু এখন সেই চাপ অনেকটাই কমেছে। এতে সেবা প্রদান সহজ হয়েছে। তিনি এ উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। ফুয়েল কার্ড চালুর ফলে জ্বালানি বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসার পাশাপাশি সেবার মানও উন্নত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com