• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১৫
শিরোনামঃ
পবায় বিএনপির কর্মী সভা উপলক্ষে প্রস্তুতি সভা ও দোয়া মাহফিল বড়লোকের ঘরে বিয়ে দিলেই সুখী হয় না মেয়ে, বিয়ের আগে মানুষ চিনুন নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কাহালু-নন্দীগ্রামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ, উদ্বোধন করলেন এমপি মোশারফ সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ বাঘায় মিজানুর রহমান সুমনের মানবিক যাত্রা! কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর উৎসবমুখর পরিবেশে নওগাঁয় ‘কালো বিড়াল’ চলচ্চিত্রের প্রদর্শনী রাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

রাজশাহীর বাঘায় রাতের আঁধারে শীতার্তদের পাশে ইউএনও…. শাম্মী আক্তার

Reporter Name / ৬৮৪ Time View
সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহীঃ কনকনে তীব্র শীতে কষ্ট পাচ্ছিলেন অসহায়, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষরা। কাউকে না জেনে গভীর রাতে হঠাৎ শীত বস্ত্র নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে নিজ হাতে শীত বস্ত্র শীতার্ত মানুষের গায়ে জড়িয়ে দিলেন রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার।

সোমবার ( ২২ ডিসেম্বর) রাত্রি ৮ টার দিকে বাঘা মাজার এলাকার বিভিন্ন স্থান ঘুরে ঘুরে ছিন্নমূল, অসহায়, দরিদ্র, শ্রমজীবী মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন তিনি। এসময় তীব্র শীতে কষ্ট পাওয়া মানুষরা শীত বস্ত্র পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

এ সময় ইউএনও শাম্মী আক্তারের সাথে উপস্থিতি ছিলেন বাঘা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা।

এ বিষয়ে শাম্মী আক্তার বলেন, একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত। আমরা যদি আমাদের সাধ্যমতো সবাই শীতার্ত মানুষের পাশে দাঁড়াই তাহলে তাদের শীতের কষ্ট অনেকটাই কমে যাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
https://www.kaabait.com